1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫০ বার
186

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না। শনিবার (৪ জুলাই) বিকেলে বেলাবো উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুস্থ, অসহায় মানুষের মাঝে মানবিক সহয়তা প্রদানের লক্ষ্যে আর্থিক প্রণোদনা ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্নীতি সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাই। একটি মেধাবী ও সুস্থ জাতি গঠন করতে হলে সবার আগে আমাদের সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, আর দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে দুর্নীতি ও মাদকের কোনো স্থান নেই।

​স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হাসপাতালগুলোতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসায় অবহেলা বা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষ যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা পায়, সে লক্ষ্যে চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব,সদস্য সচিব এম কাদের জলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার (ওসি) এস এম আমান উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম,আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান (আক্তার), বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT