1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

শিবপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৩৫ বার
72

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ

সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার হাসিনা রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মো: রুহুল ছগীর।

এসময় বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাছিম আহমেদ হিরণ, সহকারী শিক্ষা কর্মকর্তাগণসহ উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT