1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

২০২৪-২৫ রোটাবর্ষের নবনির্বাচিত ডিআরআর হলেন রোটার‍্যাক্টর জাহেদ হোসাইন

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৭৬০ বার
158

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন রোটারেক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ বাংলাদেশের ২০২৪-২৫ রোটা বর্ষের ডিআরআর ঘোষণা করা হয়েছে। রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং সাউথের সাবেক সভাপতি রোটার‍্যাক্টর জাহেদ হোসাইন চৌধুরী ডিআরআর নির্বাচিত হয়েছেন।

গত ৩ জুন কুমিল্লার ফান টাউন হলে ১০ম রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স ইমাজিনেশনের দ্বিতীয় দিনে ডিস্ট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে রোটার‍্যাক্ট পিপি জাহেদুল ইসলাম চৌধুরী ১৬৮ ভোটের মধ্যে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটারেক্ট ক্লাব অব চিটাগং এর সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত পেয়েছেন ৭৬ ভোট। কনফারেন্সের সমাপনী পর্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রোটাঃ লুৎফর বারী চৌধুরী ও অন্যান্য কমিশনারগণ এবং জেলা গভর্নরের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।

ফল ঘোষণা করার পর নবনির্বাচিত ডিআরআর ২০২৪-২৫ জনাব জাহেদুল ইসলাম চৌধুরী তার সময়ে তিনি পরাজিত প্রার্থীসহ সকল রোটারেক্টদেরকে নিয়ে করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এই সময় নবনির্বাচিত ডিআরআর জাহেদ হোসাইন চৌধুরী কে নরসিংদীর বিভিন্ন রোটারেক্ট ক্লাব সহ ৩২৮২ এর বিভিন্ন ক্লাব থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT