1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে জনপ্রতিনিধিদের আলোচনা সভা

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৪২ বার
53

মো: আশাদউল্লাহ মনা : প্রস্তাবিত লোকাল গভার্মেন্স এন্ড রেসিলিয়েন্স প্রজেক্ট (এলজিআরপি) এর আওতাধীন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আজ বুধবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সিনিয়র আরবান স্পেশালিস্ট রুমানা হক, সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ভাসুধা থাভাকার, প্রোগ্রাম এসোসিয়েট জিনিয়া সুলতানা, কনসালটেন্ট সানতানো লাহেরী, ফরমার সিনিয়র এনভায়রনমেনটাল এন্ড সোসাল সেফগার্ডস স্পেশালিস্ট এলজিএসপি-৩ আব্দুল গণি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ।

এ সময় উপজেলার ভাইস চেয়ারম্যানদ্বয় এবং উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল উপজেলায় কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তাদের সাথেও আলোচনায় সভা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT