1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

‘বিজয়ী’র ফেইসবুক গ্রুপের ১০”কে সেলিব্রেশন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৫৪২ বার
110

নিজস্ব প্রতিবেদক : শতাধিক নারী উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থার সোস্যাল মিডিয়া ফেইসবুক গ্রুপে ১০ হাজার সদস্য হওয়ার কেক কেটে সেলিব্রেশন করেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সহ বিজয়ীর সদস্যবৃন্দ।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পুরান বাজারের রওনাগোয়ালে এ উপলক্ষে উদ্যোমী নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা ও কেককাটা হয়।:এ সময় নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করে বক্তব্য রাখেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

তিনি বলেন ২০২০ সালের প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে। আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী শত শত নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে ১০ হাজার সদস্যদের এক বিশাল সোস্যাল মিডিয়ার বড় গ্রুপ (বিজয়ী Bijoyi)। যেখানে উদ্যোক্তাদের তৈরি পন্য খাদ্য সেবাসমূহ ক্রয় বিক্রয় করছে নির্দ্বিধায়।

ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো। এ সময় উপস্থিত অতিথিদের ও নারী উদ্যোক্তাদের পারিবারিক ভাবে যারা সহায়তা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তানিয়া খান। তিনি চাঁদপুরসহ সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থেকে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাগন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT