1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

মাছিমনগরে বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪২৮ বার
20

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগর গ্রামে রাবেয়া গফুর বাস ভবনে ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ – এ জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ একে মাহবুবুল হক (অবঃ) এমবিবিএস, পিজিটি, সিসিডি, এমপিএইচ, এমফিল।

তিনি সভাপতিমণ্ডলীর সদস্য বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ,সাবেক পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল,ঢাকা।তার আগে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেন এবং বর্তমানে রাবেয়া-গফুর জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি দায়িত্ব পালন করছেন।

উক্ত অনুষ্ঠানে তিনি বাঞ্ছারামপুর বাসীর সার্বজনীন মঙ্গল কামনা করেন, সেই সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাফল্যের কথা তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশে গড়ার জন্য স্মার্ট নাগরিক গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানের তিনি আরো বলেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সৎ ও দক্ষ নতুন নেতৃত্বের সুযোগ দিতে হবে এবং দেশের জনগণকে দক্ষতা ও কারিগরি শিক্ষার আওতায় এনে নবীনদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে,কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে,দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে দেশের মানুষকে কাজে লাগাতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।

এই সময় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার সদস্য সহ এলাকার বিভিন্ন শ্রেণীর ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT