1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

গাজীপুর সিটির প্রত্যেকটি থানায় মাদ্রাসাগুলোতে পাঠাগারের ব্যবস্থা করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৪৪ বার
21

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটির প্রত্যেকটি থানায় মাদ্রাসাগুলোতে পাঠাগারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি)। তিনি বলেছেন, সরকার কওমি শিক্ষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়। এব্যাপারে কওমী মাদ্রাসা সংশ্লিষ্টদের পরামর্শ, মতামত দেওয়ার পরামর্শ গ্রহণ করা হবে। তিনি বৃহস্পতিবার (১৬ মার্চ) গাজীপুরের কোনাবাড়ীতে হাফেজে কোরআন সংবর্ধণা, প্রতিযোগিতা ক্বিরাত সম্মেলন ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাদ যোহর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় ৭ নং ওয়ার্ড ওলামায়ে কেরামের উদ্যোগে ওয়ার্ড কাউন্সিলর কাউসার আহম্মেদ এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হাফেজ মাওলানা মুফতী নিজাম উদ্দীন এর সভাপতিত্বে দেশের বরেণ্য আলেমরা কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন। উক্ত অনুষ্ঠানে ১৩ টি মসজিদের ইমাম ও খতিব এবং ১৪ টি মাদ্রাসার হাফেজ, হাফেজাদের মধ্যে প্রায় ১০০ জনকে সংবর্ধণা প্রদান করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT