1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

রায়পুরায় মুক্তিযোদ্ধা নেছার উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩৩৫ বার
107

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে. নেছার উদ্দিন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মার্চ) বিকালে স্থানীয় নূর কমিউনিটি সেন্টারে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার,

ঢাকা দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী রেজাউর রহমান রিপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফুল আজিজ, ফজলুর রহমান, পোরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুমের দলীয় রাজনৈতিক কর্মময় জীবনের আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। স্মরণ সভায় সহশ্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT