1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪৬ দিনে কুরআনের হাফেজ ৯ বছরের আলিফ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩০৫ বার

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৪৬ দিনে হিফজ সম্পন্ন করায় ৯ বছরের শিশু আব্দুল্লাহ বিন আফছার আলিফকে সংবর্ধনা দিয়েছে দাগনভূঞা রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদ। বুধবার ৮ মার্চ সকালে দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া।

এদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন নবীউল হক খান সাবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ মহাসিন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দাগনভূঞা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইমাম হোসেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সরদার প্রমুখ।

এদিন অনুষ্ঠানে হাফেজ আব্দুল্লাহ বিন আবছার আলিফকে ৪০ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয় এবং মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মুহাম্মদ আলী সানীকে সংবর্ধনা দেন অতিথিরা।

জানা যায়, আলিফ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। আলিফ একই এলাকার মোঃ নুরুল আবছার সোহাগের ছেলে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT