1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

শিবপুরে হারুনুর রশীদ খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৬ বার
112

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে যুবলীগ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির,

সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহসভাপতি এডভোকেট খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার,

যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন।

বক্তারা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সমাবেশে হারুনুর রশীদ খানের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT