1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

চাঁদপুরে বিজয়ী এর উদ্যোগে বসন্ত উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৯ বার
43

নিজস্ব প্রতিবেদক : শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হবে দিনের শুরু। গাঁদা ফুলের রঙেই আজ সাজে সেজেছে তরুণীরা। পরছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুজছে ফুল, মাথায় টায়রা আর হাতে পরছে কাচের চুড়ি। চাঁদপুরে বসন্ত বরন উৎসব আয়োজন করেছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা।

চাঁদপুরের পর্যটন কেন্দ্র বড় স্টেশন মূল হেডে লাল হলুদ শাড়ী আর মাথায় ফুল দিয়ে বিজয়ী এর সদস্যরা বসন্তের গান গেয়ে কেক কেটে এই বসন্ত উৎসব পালন করেন।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এক সাক্ষাৎকারে বলেন – পহেলা ফাল্গুন, জীবনকে রাঙিয়ে দেয়ার দিন।বসন্ত মানেই- কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে। চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই ছোট আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক ছিল এবং স্মৃতিময় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী এর মডারেটর তাহমিনা মীম, সম্মানিত সদস্য পুষ্পিত পুষ্প, সাবরিনা মিলা, তাসলিমা মুক্তার, শাহনাজ বেগম, রোকসানা আক্তার, মাহমুদা আক্তার, তানজিলা রহমান ইলা, তাহমিনা আক্তার, সাদিয়া, রিনা আক্তার, সামিয়া রহমান, নীলি রহমান, মিনা আক্তার, সুমাইয়া লেমিজ, ফুড গ্লাটনের মডারেটর তাবাসসুম বিনতে সায়েদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT