1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ভেলা কসমেসিউটিক্যালস ও এটমি’র সমঝোতা স্বারক স্বাক্ষরিত

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৯৩৮ বার
332

নাসিম আজাদ, নিজস্ব প্রতিনিধি : বিশ্বমানের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ভেলা কসমেসিউটিক্যালস। তারই ধারাবাহিকতায় এবার ভেলা কসমেসিউটিক্যালস ও কোরিয়ান কোম্পানি ‘এটমি’র মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির অধীনে বিশ্বখ্যাত কোরিয়ান ব্র্যান্ড এটমি এর পণ্য বিক্রি করবে বাংলাদেশের ভেলা কসমেসিউটিক্যালস।

ভেলা কসমেসিউটিক্যালসের পক্ষ থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া এবং এটমির পক্ষে কোম্পানির কোরিয়ান রিপ্রেজেন্টেটিভ কিম বক ও ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ গৌরব রাওয়াত চুক্তিটিতে সাক্ষর করেন।

ভেলা কসমেসিউটিকালস প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া বলেন, আমি খুবই খুশি বাংলাদেশে কোরিয়ার বিখ্যাত এটমি পণ্য আনতে পেরে। এখন আমাদের মাধ্যমে সুলভ মূল্যে আসল পণ্য আমাদের ক্রেতারা পাবেন। দুই যুগের বেশি সময় ধরে বিশ্বের ২৬টি দেশে এটমির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যা এখন বাংলাদেশেও পাওয়া যাবে।

সমঝোতা স্মারকটি বনানীর একটি অভিজাত হোটেলে স্বাক্ষরিত হয়েছে। বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদয় উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখ্য পূজা চেরি, দেবাশীষ বিশ্বাস, বারিশা, তমা মির্জা, বুলবুল টুম্পাসহ অনেক তারকা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT