1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

শিবপুরে ইমাম পরিষদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৬ বার
123

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ ডিসেম্বর) রাতে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।

প্রধান বক্তা ছিলেন ইসলামী চিন্তাবিদ সিলেট শায়েস্তাগঞ্জের মাদ্ররাসায়ে নুরে মদিনার মহা-পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিশেষ বক্তা ছিলেন ঢাকা সাভার, মারকাজুত তারবিয়্যাহ মহা-পরিচালক আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মুহতামিম ও শাইখুল হাদিস ইসলামপুর মাদরাসা ও প্রধান উপদেষ্টা, ইমাম পরিষদ হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

শিবপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাও: জাকারিয়া বিন লাহোরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সম্মেলনে মাওলানা মোকাররম হুসাইন, মাওলানা এনামুল, মুফতি মোশারফ হুসাইন ইসলামপুরী, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাও: আমানুল্লাহ, মাওলানা ইলিয়াস, মাও: আ: বাছেদ কাসেমী, মাওঃ হাবিবুর রহমান, মাও: মাহমুদুল হক মামুন , মাওলানা মুফতি আব্দুল কাইয়ুমসহ স্থানীয় বরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন।

হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণ ইসলামী মহাসম্মেলনকে প্রাণবন্ত করে তোলে ও দেশের প্রখ্যাত ওয়ায়েজীনদের শ্রুতিমধুর ইসলামিক বয়ান শ্রবণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT