1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

ব্রাজিলের নেইমার এবার জ্বরে আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৮১ বার
125

টানা ফিজিও দিয়ে গোড়ালির চোটের ফোলা কমাতে পারলেও জ্বরে পড়ে কাবু ব্রাজিল দলের তারকা খেলোয়াড় নেইমার। যে কারণে দলের সঙ্গে মাঠেও যেতে পারেননি তিনি। হোটেল রুমেই দিন কাটাতে হয়েছে তাকে।

গ্রুপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি নেইমারের। ২ ডিসেম্বর রাতে ক্যামেরুনের বিপক্ষেও নেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দলের সঙ্গে দেখতে না পেয়ে দুশ্চিন্তায় পড়েন ব্রাজিল সমর্থকরা।

সমর্থকদের শঙ্কা দূর করতেই ম্যাচ শেষে ভিনিসিয়ুস জানান, নেইমারকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। জ্বরের কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ডাগআউট থাকতে পারেননি নেইমার। মাঠে না এলেও হোটেলে টিভিতে সুইজারল্যান্ডের বিপক্ষে দলের জয় উপভোগ করেছেন নেইমার।

নরসিংদীর কন্ঠস্বর / স্পোর্টস ডেস্ক

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT