1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৪৯ বার
164

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পুলিশের এক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল নিষিদ্ধ ‘স্কাফ’ (Eskuf) সিরাপসহ ওমর ফারুক (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নরসিংদী মডেল থানাধীন টাওয়াদী এলাকার ভরতের কান্দি ব্রিজের পাশ থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওমর ফারুক নরসিংদীর রায়পুরা থানার পশ্চিম পাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুনের সরাসরি নির্দেশনা ও বিশেষ তত্ত্বাবধানে থানা পুলিশের একটি টিম এই ঝটিকা অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, টাওয়াদী এলাকার ভরতের কান্দি ব্রিজের গোড়ায় রায়হান এন্টারপ্রাইজ অ্যান্ড টেলিকমের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে।

পরে ওসির নির্দেশে পুলিশের টিম সেখানে হানা দিয়ে ৫০ বোতল স্কাফ সিরাপসহ ওমর ফারুককে গ্রেপ্তার করে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং নরসিংদীকে মাদক মুক্ত রাখতে আমাদের এই চিরুনি অভিযান চলছে। আমার কঠোর নির্দেশনায় পুলিশ টিম এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।”

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT