1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬২০ বার
733

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অসামান্য বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ পদক অর্জন করেছেন নরসিংদী জেলার পলাশের সন্তান সুব্রত দেসহ ৫০ জন গর্বিত সন্তান।

শুভ পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের সুব্রত দে এর ছেলে।

আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

২০২৫ সালে সেবামূলক কাজে বিশেষ অবদান রাখা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে অকুতোভয় ভূমিকা রাখায় রাষ্ট্রের এই সর্বোচ্চ পদকের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তিনি।

জানা যায়, শুভ দে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন সাহসী ফায়ারফাইটার। তিনি চায়না থেকে আইসিটি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত, বর্তমানে তিনি হেডকোয়ার্টারের আইসিটি সেলে সংযুক্ত, যেখানে প্রশাসনিক কাজের পাশাপাশি ঢাকার বিভিন্ন বড় অগ্নিকাণ্ডে ও উদ্ধারকাজে সাহসিকতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেন। ড্রোন পাইলট হিসেবেও তিনি দক্ষ, যা দিয়ে বিপদসংকুল এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। শুভ দে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। এছাড়াও ট্রেনিং সেন্টারে চৌকস দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করে চৌকস পদক অর্জন করেন। এবারে তার এই রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তিতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

রাষ্ট্রীয় পদক পাওয়ার পর শুভ দে এ প্রতিবেদককে জানান, প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক’ অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবায় কাজ করতে উৎসাহ দেবে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে মানবসেবার এই দায়িত্ব পালন করে যেতে চাই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT