1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭০৩ বার
805

নরসিংদী প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে নরসিংদীতে জেলা পর্যায়ে বুধবার (২০ মে) শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মল্লিকা সাহা। তিনি বর্তমানে নরসিংদীর চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে দক্ষ নেতৃত্ব এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়।

নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব নিরঞ্জন কুমার রায় জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাঠদানের কৌশল, শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, সৃজনশীল উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়গুলো মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মল্লিকা সাহা বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।

তার এ সাফল্যে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব‍্যক্তিরা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT