1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৮৫ বার
659

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ ও এসএমসির কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে সর্ব সম্মতিক্রমে পিটিএ কমিটির সভাপতি হিসেবে সোহেল রানাকে নির্বাচিত করা হয় এবং সহ-সভাপতি করা হয় আজিজুল হককে।

কমিটির সদস্য সচিব করা হয়েছে করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেনকে ও শিক্ষক প্রতিনিধি হিসেবে হাজেরা বেগম কে সদস্য করা হয়।

অভিভাবক সদস্যরা হলেন (পুরষ), হাছান মিয়া, তাহের ও সুমন মিয়া এবং মহিলা সদস্যরা হলেন,হাসিনা বেগম, শাহানাজ পারভীন ও সুমা আক্তার।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ বা এসএমসি’র কমিটির অভিভাবক সদস্যরা হলেন (পুরুষ), সোহেল রানা ও ইউনুস মিয়া, মহিলা সদস্য হলেন, মাহমুদা জাহান ও শাহানাজ পারভীন। বিদ্যুৎসাহী সদস্য হলেন, মাসুূদ হোসেন ও মাহফুজা আক্তার।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ও অবকাঠামোগত উন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT