1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, আটক স্বামী ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, আটক স্বামী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০৬ বার
228

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া গ্রামের নূর আলমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

নিহত রুমি নূর আলমের বাড়ির ভাড়াটিয়া কামাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুমির স্বামী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে স্বামী কামাল উদ্দিন রুমিকে মারধর করলে তিনি রাগে অভিমানে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কামাল উদ্দিনকে আটক করে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীর পরকীয়ার কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT