1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭০৮ বার
783

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ৫ বছরের কন্যা সন্তান সাথে নিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও সেলাই মেশিনসহ এক ইতালি প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পলাশ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী প্রবাসীর বাবা। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানা পুলিশ।

ইতালি প্রবাসীর বাবা রুহুল আমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, ৭ বছর আগে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের নাজমুল হোসেনের সাথে পাশ্ববর্তী উত্তর টেঙ্গরপাড়া গ্রামের শফিক মিয়ার মেয়ে নাদিয়া বেগমের সঙ্গে বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ৯ মাস আগে ইতালিতে পাড়ি জমান নাজমুল হোসেন। প্রবাসে আসার পর থেকেই তার স্ত্রী নাদিয়ার আচরণ পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন বিষয়ে স্বামীর সাথে মুঠোফোনে খারাপ আচরণ করতেন এবং ঝগড়া করতেন। এরইমধ্যে স্বামী জানতে জানতে পারেন, তার স্ত্রী অন্যএক ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এর জের ধরে ১৯ এপ্রিল দুপুর একটার দিকে শশুর-শাশুড়ীর অনুপস্থিততে ঘর থেকে নগদ ৩ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণ, সেলাই মেশিন নিয়ে বাবার বাড়ি চলে যায়। পরে তাকে কয়েকবার ছেলের বাবা-মা স্বামীর বাড়িতে নিয়ে আসতে গেলেও তিনি আসেননি। অবশেষে সোমবার (২৭ এপ্রিল) আবারও ছেলের বউকে তার বাপের বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসতে যান ছেলের বাবা-মা। পরে সেই বাড়িতে তাকে পাওয়া যায়নি। ছেলের শশুর জানান, নাদিয়া কোথায় চলে গেছে আমরা জানিনা।

নাদিয়ার স্বামী প্রবাসী নাজমুল হোসেন মুঠোফোনে জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে সম্প্রতি অন্য এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় নাদিয়া। তার হাত ধরেই সে চলে যায় বলে আমি ধারনা করছি। আমি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT