1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৯৪ বার
467

নরসিংদী প্রতিনিধি : আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মন্ত্রী জানান, জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় নিয়ে আসা হবে। যাদের পরিবারে প্রতিবন্ধী আছে সকলের নাম জমা দেয়ার আহব্বান জানান।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুম আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দিব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন। তিনটা জিনিস আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবনযাপন করে আল্লাহর ইবাদত করে সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন। সেই কারণে আড়াই হাজার টাকা করে মাসে পাবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে।

উপস্থিত ভাতা সুবিধাভোগী নারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বারো মাসে ত্রিশ হাজার টাকা জমা নেবেন। জামাই এর কাছে আপনাদের আর ঘুরতে হবে না। জামাইরা ঘুরে হাত পাতবে টাকা দাও, টাকা দাও। এটা বাস্তবায়িত হতে যাচ্ছে।

ফ্যামিলি কার্ড ২য় পর্যায়ে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। জেলা প্রশাসন আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

বেলাবো উপজেলার হলরুম আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT