1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৪৪ বার
Oplus_131072
949

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে) সকালে উপজেলার চরসিন্দুর থেকে তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ নতুন বাজার গ্রামের আব্দুর রশীদের ছেলে মো: কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম পাশা (২৩) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবু সাঈদের ছেলে মো: শরীফুল ইসলাম (৩৫)।

পলাশ থানা সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া সড়কের উপর অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পরে পুলিশের উপস্থিতি টের কামরুল ইসলাম, রফিকুল ইসলাম পাশা ও শরীফুল ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পর তাদের আজই নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT