1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

মানুষকে যত্ন করলে সব জায়গায় সফলতার সক্ষমতা রাখে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮১ বার
183

শুধু ফুটবলে নয়, বাংলাদেশের মানুষকে যত্ন করলে সব জায়গায় সফল হওয়ার সক্ষমতা রাখে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন তার এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লিখেছেন।

ব্যারিস্টার সুমন লেখেন, সৌদি আরবের ৪২তম বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ সালেহ আহমদ তাকরিম। প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলাওয়াতে অংশ নেয়। তার জন্য রইলো দোয়া ও শুভ কামনা।

উল্লেখ্য, সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২ তম বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২২ এ ৩য় স্থান অর্জন করেন তাকরিম। এতে বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজে কুরআনকে টপকে লাল সবুজের পতাকার গৌরব বয়ে আনেন এই ক্ষুদে হাফেজ।

স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নামও ঘোষণা করা হয়। এ সময় তার হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

কুরআন হিফজের বড় এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ অংশ নেয়। তাদের মধ্যে তাকরিম এই বিরাট গৌরব অর্জন করল। সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে রাজধানীর ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসা’র হিফজ বিভাগের শিক্ষার্থী।

পবিত্র কুরআন প্রতিযোগিতার বৃহৎ এ আসরে অংশ নিতে গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে ফয়জুল কুরআনের প্রধান শিক্ষক হাফেজ কারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন সালেহ আহমাদ তাকরিমকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা হোসাইন রাহমানী। তিনি জানান, এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরিম সপ্তম স্থান অর্জন করে। এ বৈশ্বিক প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করে সে।

একইসাথে গত ২২ মে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম।

তারও আগে তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাকরিম বিশ্বে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করে। ২০২০ সালের পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ আহমাদ তাকরিম।

মক্কায় অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সালেহ আহমাদ তাকরিম ১৫ পারা গ্রুপে (চতুর্থ গ্রুপ) অংশ নেয়। এই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে লিবিয়ার যিয়াদ মোহাম্মদ খলিল হাবিশ। পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল।

দ্বিতীয় স্থান অর্জন করেছে কেনিয়ার আব্দুর রহমান মুসা আব্দুল্লাহ। সে পেয়েছে এক লাখ ১০ হাজার সৌদি রিয়াল। আর তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশের সালেহ আহমাদ তাকরিম। সে এক লাখ সৌদি রিয়াল পুরস্কার পেয়েছে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় সাড়ে ২৭ লাখ টাকা।

এবারের ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ সর্বমোট পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। এতে পুরস্কার দেয়া হয়েছে অন্তত ২৭ লাখ রিয়াল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT