1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল রায়পুরায় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় ছেলের মৃত্যু ঘোড়াশালে প্লাস্টিক কারখানার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মনোহরদীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ স্কুল ছাত্র লামিম, থানায় বাবার জিডি পলাশে প্রবাসীর বাড়ি থেকে ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি নরসিংদীতে বাবার ভালোবাসা ও ত্যাগের গল্পে সাজাল পূজামণ্ডপ পলাশে রিকের প্রকল্প সমাপনী ও ভবিষ্যৎ কর্মপন্থা সভা অনুষ্ঠিত মহাখালীতে প্রবীর সাহার রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৪৪ বার
Oplus_131072

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) তাবুক শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবেরহাট এলাকার জুনুদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর হকের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইফুল ছিলেন দ্বিতীয়।

জানা গেছে, দেড় বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরব পাড়ি জমান সাইফুল ইসলাম। এর আগে তিনি প্রায় ১৩ বছর মিশরে ছিলেন। বুধবার (২৮ মে) রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িতে পানি তোলার সময় একটি লরি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাইফুল ইসলামের প্রতিবেশী মাইনুল ইসলাম রাকিব ঢাকা গণমাধ্যমকে বলেন, ১৩ বছর মিশরে থাকার পর স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও বিদেশে পাড়ি জমান সাইফুল ইসলাম। তার বাবা ছিলেন পুলিশ সদস্য। সাইফুলের মৃত্যুর খবরে বাড়িতে সবাই স্তব্ধ হয়ে গেছে। সাইফুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ঢাকা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার দেড় বছরের এক সন্তান রয়েছে। দীর্ঘদিন মিশরে থাকায় সে দেরিতে বিয়ে করেছে। তার স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা শোকে পাগলপ্রায়। মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT