1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

খায়রুল কবির নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় বেলাবতে আনন্দ মিছিল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০১১ বার
Oplus_131072
60

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিএনপির’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় বেলাব উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিল টি বারৈচা বালিকা মাদরাসার সামনে থেকে মিছিলটি বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে যায়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয় সেখানে।

এইসময় উপস্থিত ছিলেন তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন,বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি), নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ মাসুদ রানা, পাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুয়েল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো:আকাশ মিয়া, হাজী জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল’সহ প্রমুখ।

আনন্দ মিছিল ও আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য যে, শনিবার ২৬ এপ্রিল বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ বক্তব্যের শেষে গোপন ব্যালটে মাধ্যমে ভোটের মাধ্যমে নরসিংদী জেলা বিএনপির সভাপতি পদে খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক পদে মনজুর এলাহী নির্বাচিত হয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT