1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

বেলাবতে ৩ দিনব্যাপী বৈশাখী ও ফার্নিচার মেলার উদ্বোধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৯৯ বার
89

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সম্রাট আকবর এর আমল হতে প্রচলিত বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী ও ফাণিচার মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব বাজারে তিন দিনব্যাপী বৈশাখী ও ফাণিচার মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন।

আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আমলাব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ভূইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুব রহমান, নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল খালেক (মাষ্টার), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,আমলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির ভূইয়াসহ প্রমুখ।

বিএনপির যুগ্ম আহবায়ক ও তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, মেলায় স্টলগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃৃতি ফুটিয়ে তোলা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র স্টলগুলোতে স্থান পেয়েছে।

এই মেলার মাধ্যমে তারা যেমন নিজেদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন, তেমনি ক্রেতাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছেন। এতে উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও বড় পরিসরে কাজ করার উৎসাহ পাবেন।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT