1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪০৪ বার
Oplus_131072
186

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) তাবুক শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবেরহাট এলাকার জুনুদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর হকের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইফুল ছিলেন দ্বিতীয়।

জানা গেছে, দেড় বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরব পাড়ি জমান সাইফুল ইসলাম। এর আগে তিনি প্রায় ১৩ বছর মিশরে ছিলেন। বুধবার (২৮ মে) রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িতে পানি তোলার সময় একটি লরি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাইফুল ইসলামের প্রতিবেশী মাইনুল ইসলাম রাকিব ঢাকা গণমাধ্যমকে বলেন, ১৩ বছর মিশরে থাকার পর স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও বিদেশে পাড়ি জমান সাইফুল ইসলাম। তার বাবা ছিলেন পুলিশ সদস্য। সাইফুলের মৃত্যুর খবরে বাড়িতে সবাই স্তব্ধ হয়ে গেছে। সাইফুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ঢাকা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার দেড় বছরের এক সন্তান রয়েছে। দীর্ঘদিন মিশরে থাকায় সে দেরিতে বিয়ে করেছে। তার স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা শোকে পাগলপ্রায়। মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT