1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শুধু বাংলাদেশ নয়, জঙ্গীবাদ একটি বৈশ্বিক সমস্যা : স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৯৩ বার
53

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গীবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালত পাড়া থেকে দুই জঙ্গী ছিনিয়ে নেয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেপ্তারসহ জঙ্গীবাদ নিরসনে কাজ করছে সরকার।

আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধন কালে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপাত্ত্বা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে।

এদিকে, বিএনপির আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল এবং ক্ষমতা দখলের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে। আওয়ামীলীগ সরকার জনগণের শক্তিতে শক্তিশালী। যারা ষড়যন্ত করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা তৈরী হলে আইন শৃঙ্খলা বাহীনি ব্যবস্থা নেবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।

নরসিংদীর কন্ঠস্বর / হিমেল দে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT