1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

শিবপুরে উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবীতে সভা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৪০১ বার
62

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ২৫ বছরের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশীদ খানকে গুলি করে হত্যাচেষ্টা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকালে উপজেলার ইটাখোলা গোলচত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা করা হয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ খান অ্যাম্বুলেন্সে করে এসে প্রতিবাদ সভায় যোগ দেন এবং হুইল চেয়ারে বসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এসময় হারুন অর রশিদ খান তার বক্তব্যে বলেন, কারা আমাকে বাসায় ঢুকে গুলি করেছে তারা চিহ্নিত হয়েছে। অস্ত্র সরবরাহকারী ও মদদদাতাদেরও আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করেছেন।

তিনি বলেন, তারা এমপি জহিরুল হক মোহন ও তার ভাই জুনায়েদুল হক জুনুর আশ্রয় প্রশ্রয়ে থেকে অতীতেও অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম করেছে। প্রভাব খাটিয়ে মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। যারা আমার ওপর গুলির প্রতিবাদে সরব তাদেরকে হয়রানীর চেষ্টা করা হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে হত্যা চেষ্টায় জড়িত অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুহসীন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলামা মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান,

জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোন্তাজ উদ্দিন ভুইয়া, আমিরুল ইসলাম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল কবির শাহিদ, কোষাধ্যক্ষ মাহফুজুল হক টিপু, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভুইয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশীদ খানকে গত ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুর সদরের বাজার রোডের নিজ বাসায় ঢুকে গুলি করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT