1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

শিবপুরে আগুনে পুড়ল ৯০ লাখ টাকার মালামাল, নি:স্ব ব্যবসায়ীর আহজারি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৫৩ বার
192

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে মারিয়া মম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের কনফেকশনারী ও মুদির মালামালের গোডাউনে ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ রোড মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পাশে মারিয়া মম এন্টারপ্রাইজের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম মোল্লা জানান, আমি ফ্র্যাশ কোম্পানির ডিলারসহ বিভিন্ন কোম্পানির কনফেকশনারী ও মুদির মালামাল বিক্রয় করি। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে গোডাউন বন্ধ করি। প্রতিদিন যাওয়ার আগে লাইট, ফ্যান সুইচ বন্ধ করে রেখে গেছি। কিন্তু গতকাল কিভাবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয় বুঝতে পারছি না। রাতে খবর পাই আগুন জ্বলছে, এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগের গোডাউনে মধ্যে থাকা একটি পিকাপ ভ্যানসহ সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আমার প্রায় ৯০ লক্ষ টাকার মালামল পুড়ে গেছে। এতে আমি নিঃস্ব হয়ে গেছি।

শিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসাইন জানান, মারিয়া মম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT