1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরায় “সমাজ সেবা সংঘ” এর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

হারুনুর রশিদ :
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫৬ বার
239

হারুনুর রশিদ : নরসিংদীর রায়পুরায় স্বেচ্ছাসেবী সংগঠন “সমাজ সেবা সংঘ “এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ সোমবার উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুহেরা আক্তার, মুস্তাক আহাম্মেদ, হুমায়ুন কবির, হারুনুর রশিদ, সংগঠনের সদস্য আবদুর রহমান, শহিদুল ইসলাম শান্ত, তারেক রহমান, নুরুন্নবী, শরীফসহ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

জানা গেছে, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২২ এর আওতায় আজ ২য় ধাপে সাড়ে তিন শতাধিক স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পেইন সংগঠনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।

পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুহেরা আক্তার বলেন, আজকের এ কর্মসূচির মধ্যেমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হলো। ইউনিক আইডিসহ বিভিন্ন কাজে এই রক্তের গ্রুপ নির্ণয় প্রয়োজন ছিল। এই সংগঠনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আজ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছে। এ কাজ সম্পন্ন করায় তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সমাজ সেবা সংঘ এর সদস্য আবদুর রহমান বলেন, আমরা সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা দ্বিতীয় ধাপে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছি। আগামীতেও ধারাবাহিক ভাবে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT