1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রমজানে ৭৬ ভাষায় কুরআনের কপি বিতরণ করবে সৌদি

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩৬৪ বার
42

ডেস্ক রিপোর্ট : রমজান মাসে পবিত্র কুরআন শরীফের এক মিলিয়ন কপি বিতরণ করবে সৌদি আরব। প্রায় ৭৬ টি বাসায় কুরআনের তরজমা করা কপি বিতরণ করা হবে। সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এর অনুমোদন দিয়েছেন। রোববার (৫ মার্চ) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুরআনের এই কপিগুলো বিভিন্ন ধরনের হবে। কুরআনের কপিগুলো মদিনার কিং ফাহাদ কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। সৌদি আরবের ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয় রমজানে ২২টি দেশের ইসলামিক সেন্টারের মাধ্যমে কপি গুলো বিতরণ করবে।

সৌদি আরবের ইসলামী মন্ত্রণালয়ের মন্ত্রী ও কিং ফাহাদ কমপ্লেক্সের প্রধান ড. আবদুল লতিফ আল শায়েখ বলেছেন, সৌদি আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে কুরআনের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন,
মন্ত্রণালয় ২২টি দেশে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে যত্নসহকারে কুরআন ও কুরআনের অনুবাদ করা কপিগুলো পৌঁছে দেবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT