1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ

ঈদের আগে ৩ দিনে এলো ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৭০ বার
Oplus_131072
75

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনাকাটা, নতুন পোশাক ও পারিবারিক ব্যয় মেটাতে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি জুন মাসের প্রথম তিন দিনেই তারা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৪২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ঈদের ঠিক আগে এমন রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বাজারে নগদ অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ অর্থনীতি হয়ে উঠেছে আরও গতিশীল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদুল আজহা সামনে রেখে প্রতি বছরই প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। কারণ, এ সময় দেশে পশু কোরবানি, উপহার প্রদান, পোশাক কিনে দেওয়া ও স্বজনদের আর্থিক সহায়তার প্রয়োজন বেড়ে যায়।

অর্থনীতিবিদদের মতে, এই রেমিট্যান্স প্রবাহ শুধু প্রবাসী পরিবারের আর্থিক সক্ষমতা নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতে চাঙ্গাভাব আনে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর হাতে নগদ অর্থের জোগান বৃদ্ধির মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেও গতি ফেরে।

এদিকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে নানা প্রণোদনা চালু রেখেছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং চ্যানেল সহজ হওয়ায় হুন্ডির মতো অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা অনেক কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় চলতি অর্থবছরের প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুনের ৩ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১১ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯.৮০ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে এ আয় ছিল ২ হাজার ১৬৬ কোটি ডলার।

মাসওয়ারি হিসাব অনুযায়ী: মার্চ ২০২৫: রেকর্ড ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ), মে: ২৯৭ কোটি ডলার (ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ), ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৮০ লাখ ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার, আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার, জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ৮ মাস ধরে দেশে রেমিট্যান্স এসেছে দুই বিলিয়ন ডলারের ওপরে। বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সে এই ঊর্ধ্বগতি দেশের অর্থনীতি পুনরুজ্জীবনে বড় অনুঘটক হিসেবে কাজ করছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT