1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩১৮ বার
442

মোমেন খান : নরসিংদীর শিবপুরে সৈকারচর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশে এক বছরে বিশ হাজার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে রবিবার ( ২৪ মে ) বেলা এগারোটায় উপজেলার যোশর ইউনিয়নের কাজিয়ারা ব্রিজের পাড় থেকে সৈকারচর আড়িয়ালখা নদীর পার্শ্ব পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাজের খাল পূনঃখনন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুর এলাহী।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব বৈরাগী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সী, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগমসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নরসিংদী-৩ সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, দেশব্যাপী খাল খনন প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। এ প্রকল্পটি স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর ফলে গ্রামীণ জনপদে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT