1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

মুক্তিযুদ্ধের সংগঠক পলাশের আবদুল হাসিমের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার
Oplus_131072
74

নিজস্ব প্রতিবেদক : আজ ১০ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাসিমের ২৯তম মৃত্যু বার্ষিকী। তিনি ৬২এর শিক্ষা আন্দোলন, ৬৬এর ৬দফা আন্দোলন, ৬৯এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে সক্রীয় ভূমিকা পালন করেন।

তিনি ১৯৯৫ সালের ১০ ডিসেম্বর ৭৫ বছর বয়সে আজকের এই দিনে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন।

তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেক্টর কমান্ডার মেজর কে এম সফিউল্লার নেতৃত্বাধীন ২নং সেক্টরের আওতাধীন ততকালীন ঢাকা জেলার কালিগন্জ থানার পূর্ব এলাকা বর্তমান পলাশ উপজেলার বিভিন্ন গ্রামে মুক্তি যোদ্ধাদের সংগঠিত করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন।

কর্মজীবনে তিনি বিসিআইসির প্রতিষ্ঠান কোহিনূর শিল্পগোষ্ঠীতে (তিব্বত) চিফসুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। জীবদ্দশায় মসজিদ- মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত থাকতেন।

২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ এলাকায় প্রতিটি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের কনিষ্ঠ সন্তান ইউরোপের ক্রোয়েশিয়ায় বসবাসরত সাংবাদিক ও কলামিস্ট নাসিম আজাদ ও পরিবারের সদস্যগণ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT