1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

মায়ের লেখা ও নিজের সুরে মৌলিক গান করলেন রাইসা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৮৪৪ বার
176

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় কন্ঠশিল্পী জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ তাছনিম আন্আম্ রাইসা সুগন্ধি এবার গাইলেন নিজের সুর করা প্রথম কোনো মৌলিক গান। কাল শুক্রবার (২০ জানুয়ারি) রাইসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে “মোনাজাত” শিরোনামের এই মৌলিক গানটি পাবলিশ করা হবে।

এর আগেও বেশ কয়েক মৌলিক গান করলেও এই গানটি রাইসার জন‍্য বেশ গুরুত্ববহন করছে। কেননা গানটির কথা লিখেছেন রাইসারই মা তাছমিনা ইয়াছমিন রুনা। তার মায়ের লেখা কোন গান এই প্রথম রাইসার কন্ঠে শোনা যাবে। এজন্যই গানটি তার কাছে স্পেশাল বলে রাইসার দাবি ।

জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ শিল্পী রাইসার দেশব্যাপী রয়েছে তার বেশ জনপ্রিয়তা।

“মোনাজাত” শিরোনামের এই মৌলিক গানটি সম্পর্কে রাইসা বলেন, আমার মায়ের লেখা এবং আমার নিজের সুর করা কোন গান এই প্রথম আমি গাইলাম। গানের কথাগুলো অনেক সূন্দর। আমার সুর তার জন‍্য বলছি না। গানের কথার সাথে সুর অনেক শ্রতিমধুর হয়েছে। আশা করছি আমার এই নতুন মৌলিক গানটি সবার কাছে ভালো লাগবে।

গানটি শুনতে আগামী ২০ জানুয়ারী, শুক্রবার, চোখ রাখুন রাইসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে এখনি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়েছে রাইসা। নিচে
চ্যানেলের লিংক দিয়ে দেওয়া হলো 👇 https://youtube.com/@raisasugondhi9979

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT