1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

বিজয়ী” এর উদ্যোগে ফ্রি এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বার
105

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ১৫ জন নারীকে ফ্রিতে এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষণ করানো হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চাঁদপুর পুরান বাজারে গ্লামার ওয়ার্ল্ডে চাঁদপুরের নারীদের সাবলম্বী করতে চাঁদপুরের প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে শিখানো হয় মেকআপ প্রোডাক্ট নলেজ, পার্টি মেকওভার লুক, শাড়ি পরানো এবং হেয়ার স্টাইলসহ নানা রকম মেকআপ সংক্রান্ত তথ্য।এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন প্রদান করেন গ্লামার ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা মুন্নি আলিশা।

“বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষণ কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে পরিচালনা করেন মুন্নি আলিশা।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান গ্লামার ওয়ার্ল্ড এর পরিচালক মুন্নি আলিশা সহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি।

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা।

এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, মাহিমা মোস্তফা মীম, দিয়া চৌধুরী কান্তা, মুনিয়া আক্তার, রোকশানা আক্তার, ইলমা আক্তার, নুসরাত জাহান ঐশী, সুইটি আক্তার, নাজমুন নাহার বৃষ্টি, মারিয়া আক্তার, আফসানা আক্তার,সুমাইয়া আক্তার, সুমাইয়া, তানজিলা আক্তার বিথী,হিরামনি আক্তার, সালমা আক্তার, প্রশিক্ষণার্থীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT