1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

বাঞ্ছারামপুর থানার কানাইনগর গ্রামে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৮৯ বার
105

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কানাইনগর গ্রামে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে বাঞ্ছারামপুর থানা পুলিশের আয়োজনে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কানাইনগর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সোনারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।

এস আই আলামিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি তাদের আশ্রয়দাতাসহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গের পরিচয় গোপন থাকবে বলে শতভাগ নিশ্চয়তা দেন বাঞ্ছারামপুর থানার কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বর্তমান মেম্বার ফরিদ মিয়া, সাবেক মেম্বার ফরিদ মিয়া, বাছেদ মিয়া, বিল্লাল মিয়া, মামুন মিয়া প্রমুখ।

উক্ত সভায় উপস্থিত সবাই মাদক নিরসনে যথাযথ ভুমিকা বাখবেন বলে মত প্রকাশ করেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT