1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

বাঞ্ছারামপুরে সাবেক মেম্বার কে টেঁটাবিদ্ধ করে হ’ত্যা !

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বার
103

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে নিয়ে অলি মিয়া (৫০) নামের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে ও টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (২৯ জানুয়ারি) সাড়ে পাঁচটার দিকে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত অলি মিয়া ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, তাতুয়াকান্দি গ্রামের মৃত শহীদ মিঞার ছেলে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বহু মামলার আসামী সন্ত্রাসী ইকবাল হোসেনের সাথে অলি মিয়ার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

রবিবার বিকেলে গ্রামের এক জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পর ইকবাল ও তার লোকজন অলি মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের জমিতে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও টেটাবিদ্ধ করে। তাকে গুরুতর আহত অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, নিহত অলি মেম্বারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, দীর্ঘদিন যাবত অলি মেম্বার ও ইকবাল গ্রুপের বিরোধ চলছে “আজকে অলি মেম্বারের উপর ইকবালের লোকজন হামলা চালায়,তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।আমরা বাকী আসামি গ্রেফতার করতে অভিযান চালাচ্ছি।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT