1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩২৯ বার
79

নিজস্ব প্রতিবেদক : আজ ঢাকার পুস্পদাম রেষ্টুরেন্ট কনভেশন হলে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়।

এই সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, মাওলানা মামুনুল হক সহ শীর্ষ কয়েকজন আলেম দ্বীর্ঘ ২ বছর যাবত কারাগারে বন্দী জীবন যাপন করছে। আলেমদের এভাবে জেলে বন্দী রাখা দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়। দেশের মানুষ আলেম উলামাদের মুক্ত দেখতে চায়। মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের ঈদের আগে মুক্তি দিতে হবে। অন্যথায় ঈদের পর আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকার পুস্পদাম রেষ্টুরেন্ট কনভেশন হলে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ,

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, মুসলিম লীগের মহাসচিব এডভোকেট আবুল খায়ের, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মোস্তফা তারেকুল হাসান, হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুন কাইয়ুম সোবহানী, নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবু তাহের খান।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী,

মাওলানা মুহাম্মদ ফয়সাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা সাব্বির আহমদ উসমানীসহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT