1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

নারী সংগঠন ‘বিজয়ী’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৪৫ বার
124

নিজস্ব প্রতিবেদক : উদ্যোমী নারীদের একত্রিত করে এক প্লাটফরমে কাজ করার উদ্দেশ্যে শতাধিক নারী উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছো। শুক্রবার (৭ এপ্রিল) পুরান বাজারের ভাইরাল প্রাকৃতিক সুন্দরে ভরপুর জায়গা রওনাগোয়ালে এই আলোচনা সভা ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়।

পাশাপাশি বিজয়ী সোস্যাল ফেইসবুক গ্রুপে ১০০০০ সদস্য হওয়ার কেক কেটে ১০ কে সেলিব্রেশনও করেন অতিথিবৃন্দ।

এসময় নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করে বক্তব্য রাখেন সমাজ সেবক লায়ন মাহমুদ হাসান খান, পৌর কমিউনিটি পুলিরশের সাধারন সম্পাদক রোটারিয়ান জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহাদাত হোসেন শাকিল,

চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, ইনার উইল ক্লাব এর এডিটর নাসরিন আক্তার, জয়ধ্বনি সংগীত বিদ্যায়তন এর অধ্যক্ষ সুদিপ তন্ময়, প্রান্তিক এর প্রতিষ্ঠাতা কাজী রাসেল, তরুন সমাজ সেবক লুৎফুর রহমান, দৈনিক বাংলাদেশর আলো জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, নারী উদ্যোক্তা নূসরাত তানিয়া, সমাজ সেবক কবি ফয়েজ খান, মূসা তাপদারসহ চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থেকে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাগন।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল উদ্যোক্তাদের মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ২০২০ সালের প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে। আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী শত শত নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে ১০ হাজার সদস্যদের এক বিশাল সোস্যাল মিডিয়ার বড় গ্রুপ বিজয়ী।

শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো। এ সময় উপস্থিত অতিথিদের ও নারী উদ্যোক্তাদের পারিবারিক ভাবে যারা সহায়তা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তানিয়া খান চাঁদপুর সহ সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি মুঠোফোনে সকল বিজয়ীর সদস্য বিজয়ী নারীদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, চাঁদপুরের মেয়ে হিসেবে আমি চাই চাঁদপুরের নারীদের কল্যানে কাজ করতে বিজয়ী নিয়ে পথ চলা শুরু করেছি। আল্লাহ সহায়ক হলে ইনশাআল্লাহ চাঁদপুরের নারীদেরকে নিয়ে বিজয়ী হবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT