1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

ছাগল চুরি করে পালানোর সময় যুবলীগ নেতাকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫০৫ বার
113

ঠাকুরগাঁওয়ে ছাগল চুরি করে পালানোর সময় এক যুবলীগ নেতাসহ দুজনকে গণপিটুনি দিয়েছে জনতা। রোববার (২ অক্টোবর) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে। তবে গণপিটুনি দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি নিজেকে জেলার পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অপর জনের নাম মিরাজুল ইসলাম। তারও বাড়ি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামে।

সদর উপজেহবেলার মহেশপুর গ্রামের চুরি যাওয়া ছাগল মালিকের মেয়ে সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি খাসি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। এ সময় প্রতিবেশীর এক ভাইসহ তিনি মোটরসাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় তাদের ধরে ফেলেন। করাপরে জনতা তাদের গণপিটুনি দেয়।

এ বিষয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়। সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT