1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

এক সপ্তাহে রঙ ফর্সা করার বিজ্ঞাপন, দেড় লাখ জরিমানা

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১১ বার
69

রাজশাহীতে কোনো ধরণের সার্টিফিকেট না নিয়েই হালাল পণ্য বলে বিক্রি করছিল এবং সাতদিনে রঙ ফর্সার মিথ্যা বিজ্ঞাপন দিয়েছিল একটি কসমেটিক সামগ্রী তৈরির প্রতিষ্ঠান। এর মাধ্যমে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। তাই এই অপরাধে রাজশাহীর ম্যাডোনা কসমেটিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনুমোদনহীন কসমেটিকস তৈরি নকল ইলেকট্রনিকস পণ্য তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পুটিয়া উপজেলা এলাকায় যৌথ অভিযান চালায় র‍্যা-৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় কার্যালয়। অভিযানের সময় তাদেরকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনুমোদনহীন কসমেটিক তৈরি, মিথ্যা বিজ্ঞাপন এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণা করা এবং নকল ইলেকট্রনিকস পণ্য তৈরির অপরাধে দুইটি কসমেটিক কারখানা ও একটি ইলেকট্রনিকস কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদের মাঝে ম্যাডোনা কসমেটিক হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে ক্রিম বিক্রি করছিল। এছাড়া সাত দিনের রঙ ফর্সা হওয়ার মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার কারণে তাদেরকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অনুমোদন নিয়েই লতা হার্বাল ক্রিম উৎপাদন করছিল আরেকটি প্রতিষ্ঠান। এর দায়ে ইউসুফ কসমেটিক কসমেটিকস নামে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা নামদামী ব্যান্ডের নকল ইলেকট্রনিকস পণ্য উৎপাদনের দায়ে টেলভিউ ইলেকট্রনিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে প্রকাশ্য এসব নকল, ভেজাল কসমেটিকস ও ইলেকট্রনিকস পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT