1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

শিবপুরে অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে শিবপুর থানা পুলিশ

.........................
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৩ বার
183

নরসিংদীর শিবপুরে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশের পরিচয় খুঁজছে শিবপুর মডেল থানা পুলিশ।আনুমানিক ৩২বছর বয়সের লাশটির পরনে ছিল জিন্স প্যান্ট ও ডোরাকাটা টি শার্ট।

জানা যায়, গত সোমবার (২৬ সেপ্টেম্বর) লাশটি উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্রামের আসাদ মীরের বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার শেষে ময়না তদন্তের দুদিন পেরিয়ে গেলেও লাশের কোনো পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে লাশটি দাফন করা হবে বলে জানান পুলিশ।

এই বিষয়ে শিবপুর মডেল থানার এসআই মোক্তার হোসেন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাদী হইয়া এজাহার দায়ের করেন। থানার মামলা নং-২২,তাং-২৬/৯/২২,ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি তদন্ত করিতেছেন এসআই মো: আফজাল মিয়া। এখন পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ এই অজ্ঞাত যুবকের পরিচয় জানতে পারলে শিবপুর মডেল থানার এসআই মো: আফজাল মিয়ার মোবাইল নম্বরে (01716312911) যোগাযোগ করতে তদন্ত কর্মকর্তা অনুরোধ করেছেন।

শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, লাশটির এখনো পর্যন্ত কোন পরিবারের খোঁজ পাওয়া যায়নি। তাই লাশটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT