1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭২ বার
134

নরসিংদীর রায়পুরায় শশুরবাড়ি থেকে আর্জিনা আক্তার (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহেশপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ রায়পুরার আশ্রারাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও মহেশপুর এলাকার জীবন মিয়ার স্ত্রী।

নিহত গৃহবধূর বাবা জালাল মিয়া জানান, স্বামীর মারধরে আমার মেয়ের মৃত্যু হয়েছে। পরে তাকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে আমার মেয়ের স্বামীসহ পরিবার বাকী সদস্যরা আত্মগোপন চলে গেছেন।

জানা যায়, আরজিনা ও জীবনের প্রেমের সম্পর্ক ছিল। পরে গত বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল জীবন। এ নিয়ে থানায় জীবনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও করে আরজিনার পরিবার। তবুও নির্যাতন থেমে থাকেনি।

শনিবার বিকেলে আরজিনার মা মেয়েকে আনতে গেলে জীবন শাশুড়িকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এরপর স্ত্রীকে মারধর করেন। রাতে রাতে আরজিনা মারা গেলে স্বজনরা সংবাদ পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো আরজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পাইনি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT