1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৪৩ বার
286

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বেলাবো উপজেলা ছাত্রদল। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়।

শুধু পরীক্ষার্থীরাই নয়, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের প্রতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেলাবো উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সহায়তা দিতে তারা সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, বেলাবো উপজেলা ছাত্রদলের নাহিদ হোসেন ,বিদুৎ মিয়া , মোঃ শাকিল,মোঃ মাহিন,মোঃ রনি, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ রাকিব, মোঃ রাব্বি,মোঃ আরিফ,মোঃ নবিন, মোঃ মোহিন,মোঃ জুনাইদ,মোঃ বিজয়, মোঃ ফাহিম, মোঃ আকাশ,মোঃ রনি,মোঃ সিয়াম,মোঃ শিশির,মোঃ আবির’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, কলেজ শাখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন বলেন, পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT