1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

জুয়েল বাংলাদেশ ন্যাপ’র কেন্দ্রীয় সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৫১ বার
107

নিজস্ব প্রতিবেদক : তরুণ ব্যবসায়ী রাশিদুল ইসলাম জুয়েলকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নির্দেশে মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এই মনোনয়ন অনুমোদন করেন।

বাংলাদেশের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অধিবাসী রাশিদুল ইসলাম জুয়েল বর্তমানে দক্ষিণ কোরিয়া অবস্থান করায় দলের আন্তর্জাতিক বিভাগের সদস্য হিসাবে এবং দক্ষিণ কোরিয়ার সমন্বয়কারী হিসাবেও দায়িত্ব পালন করবেন।

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার প্রদর্শিত পথে বর্তমান নেতৃত্বের নেতৃত্বে তিনি দলকে সুসংগঠিত করতে সদা সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা করা হয়।

২৩ মে, ২০২৩ ইংরেজীতে রাশিদুল ইসলাম জুয়েলের এই মনোনয়ন কার্যকর হবে পরবর্তী এক বছর মেয়াদের জন্য।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT