1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

জয়ের বিকল্প নেই, ফুরফুরে মেজাজে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৫৫ বার
65

আজ দিবাগত রাতে কাতার বিশ্বকাপে পোল্যান্ডারের বিপক্ষে মুখোমুখি হচ্ছে হট ফেবারিট আর্জেন্টিনা। ১৯৯০ সালে বাজে সূচনার পরও দিয়েগো ম্যারাডোনারা ফাইনালে খেলেছেন। লিওনেল মেসিরা কী পারবেন ইতিহাসের পুনরাবৃত্তি করতে!

সি গ্রুপের দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ডের। সমান ম্যাচে ৩ পয়েন্ট আর্জেন্টিনার। সৌদি আরবেরও আছে ৩ পয়েন্ট। মেক্সিকো ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। তবে মেক্সিকোর সুবিধা হলো, তাদের প্রতিপক্ষ সৌদি আরব। যারা ঘটনাক্রমে আর্জেন্টিনাক হারিয়ে দিলেও পোল্যান্ডের বিপক্ষেই নিজেদের সত্যিকারের রুপ মেলে দিয়েছে। তবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফল যাই হোক, আর্জেন্টিনার বিপদ কমছে না। পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের। বিশেষ করে মেক্সিকো একটু বড় ব্যবধানে জিতে গেলে আর্জেন্টিনা ড্র করলেও বিদায় নিতে পারে।

তবে লিওনেল মেসি এখন চাপমুক্ত, ফুরফুরে মেজাজে। নিজের মনের আনন্দ পুরো দলের মধ্যেই ছড়িয়ে দিচ্ছেন তিনি। দলের মধ্যে মেসির মতো অন্যরাও এখন বেশ চাপমুক্ত। বিশ্বকাপের ফেবারিট হিসেবে খেলতে এসে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয় বেশ কোণঠাসা করে ফেলেছিল মেসিদের। তবে মেক্সিকো ম্যাচ ভালোভাবেই জিতেছে আলবেসিলেস্তরা।

গতকাল কোচ লিওনেল স্কালোনি এবং ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বলে গেলেন, দলের সবাই বেশ খোশ মেজাজে আছে। সময়টা উপভোগ করছে। লিওনেল স্কালোনি সবাইকে চাপমুক্ত থেকে খেলার কথা বলেছেন। লিওনেল মেসিও ড্রেসিং রুমের পরিবেশটা হালকা রাখছেন। সব মিলিয়ে চনমনে একটা ভাব বিরাজ করছে আর্জেন্টিনা দলে। তবে সেই সঙ্গে সতর্কও থাকছে দলটি।

স্পোর্টস ডেস্ক /

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT