1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

অসহায়দের মাঝে রোজার খুশি বিতরণে মায়ের আচঁল

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৭৬ বার
77

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বাঞ্ছরামপুরে অর্ধশত অসহায় নারী-পুরুষের মাঝে রোজার খুশি ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগ্রহ মায়ের আচঁল। শনিবার (১৮ মার্চ) বিকালে বাঞ্ছারামপুর উপজেলায় দড়িয়াদৌলত ফিরোজা বেগম আইডিয়াল স্কুল মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় ও মায়ের আচঁল সংগঠনের প্রতিষ্ঠাতা দিলশাদ খানমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সি এ মোঃ মাহবুবুর রহমান নয়ন, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক শাহিন আহমেদ সাজু ও সাংবাদিক জহিরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফ, দড়িয়াদৌলত ফিরোজা বেগম আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাছিমা খানম, সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠক প্রিয় ব্যাক্তিবর্গ।

জানা যায়, প্রতি বছর এই সংগঠন থেকে অসহায় গরিব মহিলা ও পুরুষের মাঝে ইফতার সামগ্রী সহ বিভিন্ন সময় মায়ের আচঁল সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT