1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৬৩৩ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে উপজেলা পর্যায়ে শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৬ জানুয়ারি) সকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ধানুয়া মাঠে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান ভূইয়া।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মইনুল হাসান, সহকারী উপ-পরিচালক তামান্না মুস্তারী, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT